মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন গাইবান্ধার ১৫৯৭ গৃহহীন পরিবার

প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন গাইবান্ধার ৭ উপজেলার এক হাজার ৫৯৭ টি ভূমিহীন-গৃহহীন পরিবার। উপকারভোগিদের জন্য জমি ও গৃহ হস্তান্তর প্রস্তুতি নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. অলিউর রহমান গণমাধ্যম কর্মীদের মাঝে এ সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজাস্ব) জেবুন্নাহার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে (২য় ধাপে) ভূমিহীন গৃহহীনের জন্য জমির মালিকানাসহ গাইবান্ধা জেলায় এক হাজার ৫৯৭ টি ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৫৪, সাঘাটায় ১৭০, ফুলছড়িতে ৩১৮, সাদুল্লাপুরে ৭০, সুন্দরগঞ্জে ৫১০, পলাশবাড়ীতে ১৪০ ও গোবিন্দগঞ্জে ১৩৫টি পরিবারকে জমি ও ঘরের কবুলিয়ত, নামজারীর কাগজ হস্তান্তর করা হবে।

আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালভাবে ওইসব ঘর ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে হস্তান্তর করবেন।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করতে উপকারভোগি নির্বাচন সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে জেলায় ২ হাজার ৯৭০ টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

প্রকাশের সময়: ০২:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২