মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গাইবান্ধার সুন্দরগঞ্জ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে (৩য় পর্যায়) জমিসহ গৃহ প্রদান উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মণ্ডল, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহীম খলিলুল্যাহ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি একেএম শামছুল হক প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। ব্রিফিং এ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বলেন, মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা। এ উপজেলায় ৩য় পর্যায়ে ৫১০টি ঘর জমিসহ গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। যা আগামী ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 



















