মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ৭০ গৃহহীন পরিবারে উঠেবেন স্বপ্নের নীড়ে

প্রধানমন্ত্রীর ঘর উপহার হিসেবে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আরও ৭০ ভূমিহীন-গৃহহীন পরিবার উঠেবেন তাদের স্বপ্নের নীড়ে। ইতোমধ্যে উপকারভোগিদের জন্য জমি ও গৃহ হস্তান্তর প্রস্তুতি নেওয়া হয়েছে।

বুধবার (২০ জুলাই) দুপুরে সাদুৃল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ অনুষ্ঠানে ইউএনও মোছা. রোকসানা বেগম গণমাধ্যম কর্মীদের মাঝে এ সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেন।

জানা যায়, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে (২য় ধাপে) ভূমিহীন গৃহহীনের জন্য জমির মালিকানাসহ ৭০ টি ঘর নির্মাণ করা হয়েছে। এখন জমি ও ঘরের কবুলিয়ত, নামজারীর কাগজ হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালভাবে ওইসব ঘর ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে হস্তান্তরে উদ্বোধন করবেন।
সাদুৃল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোছা. রোকসানা বেগম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করতে উপকারভোগি নির্বাচন সম্পন্ন করা হয়েছে। এর আগে ৪১৯ টি ও বর্তমানে ৭০টি ঘরসহ মোট ৪৮৯ টি পরিবারকে পুনর্বাসন করা হলো।

প্রকাশের সময়: ০১:৩৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২