বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঞ্চল্যকর কলেজছাত্র হত্যায় জড়িতদের ফাঁসির দাবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর কলেজছাত্র তারেক হত্যা মামলায় জড়িত আসামিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা চত্তরে কামারদহ ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, এমএ মতিন মোল্লা, মাহমুদ খান, উজ্জল হক প্রধান, জিল্লুর রহমান, সাজাদুর রহমান সাজু, সাহারুল ইসলাম, শাহীন আলম, জোবাইদুর রহমান সাগর, নিহত তারেকের পিতা সবুজ ব্যাপারী প্রমুখ।

বক্তরা, অবিলম্বে তারেক হাত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান। সেই সঙ্গে আসামিরা জামিনে এসে মামলার বাদীকে মারধর ও প্রাননাশের হুমকির ঘটনায় প্রসিকিউশন মামলায় জড়িতদের বিরুদ্ধে চার্জশীট দেয়ার দাবিসহ পরিবারকে নিরাপত্তা দেয়ার দাবি জানানো হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার এএসআই ওয়েসকুরুনি বলেন, তদন্ত শেষে আদালতে চার্জশীট প্রদান করা হবে।

প্রসঙ্গত: গত বছরের ৫ জুন জমি নিয়ে বিরোধের জের ধরে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের খাঁপাড়া গ্রামে প্রকাশ্যে দিবালকে কলেজছাত্র তারেককে একই এলাকার প্রতিপক্ষ ওসমান আলীর আকন্দের ছেলে ফারুক আকন্দ, সামছুল আকন্দ, জলিল আকন্দ, পারভুল আকন্দ গংরা ছুরিকাঘাত করে নির্মম ভাবে হত্যা করে।

জনপ্রিয়

চাঞ্চল্যকর কলেজছাত্র হত্যায় জড়িতদের ফাঁসির দাবি

প্রকাশের সময়: ০৫:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২