বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহহীনদের ঘর হস্তান্তর উপলক্ষে ইউএনও’র প্রেস ব্রিফিং

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।

ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২০ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্যে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২প্রকল্পের আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে এ পর্যন্ত প্রথম পর্যায়ে ৭৫ টি, দ্বিতীয় পর্যায়ে ৩৬০ টি ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। তৃতীয় পর্যায়ে ৩৩০টি ঘরের নির্মাণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সারা দেশের ন্যায় ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ফুলছড়ি উপজেলায় প্রধানমন্ত্রী তৃতীয় পর্যায়ের ৩১৮টি পরিবারের নিকট গৃহ হস্তান্তর করবেন এবং একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত, দলিল ও খতিয়ান প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান শামী, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক সহ সাংবাদিকবৃন্দ।

জনপ্রিয়

গৃহহীনদের ঘর হস্তান্তর উপলক্ষে ইউএনও’র প্রেস ব্রিফিং

প্রকাশের সময়: ০৮:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২