স্বাধীন দেশে কেউ যেন ভূমিহীন ও ঠিকানাহীন না থাকে, প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার সারাদেশের ন্যায় বাস্তবরূপ পাচ্ছে গাইবান্ধা জেলা-তেও। এ জেলার সাত উপজেলার গৃহহীন-ভূমিহীন এক হাজার ৫৯৭ পরিবার তাদের স্বপ্নের ঠিকানায় পৌঁছালেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে আশ্রয়ণ-২ প্রকলের তৃতীয় পর্যায়ে (দ্বিতীয় ধাপে) গাইবান্ধার প্রত্যেক উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়ালির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইসব গৃহের হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
এরপর স্থানীয় প্রশাসন কর্তৃক সুবিধাভোগিদের জমি ও ঘরের কবুলিয়ত, নামজারীর কাগজসহ জমি ও গৃহ হস্তান্তর করা হয়।জমিসহ প্রতিটি ঘরের মালিকানা স্বামী স্ত্রীর ৫০ ভাগ করে একজন উপভোগী পূর্ণ ঘরের মালিকানা লাভ করবেন।
গাইবান্ধা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেনপুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেবুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম, এনডিসি হৃদয় আহমেদ জুয়েল, প্রকল্প বাস্তবতায়ন কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ।
অপরদিকে, সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে অনুরূপ কর্মসূচিত উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক প্রমুখ।
জেলা প্রশাসক মো. অলিউর রহমান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় সারা দেশে গৃহহীন ও ভূমিহীন ২৬ হাজার ২২৯জন পরিবারকে সেমিপাকা পাকা ঘর প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা সদর উপজেলার ২৫৪, সাঘাটায় ১৭০, ফুলছড়িতে ৩১৮, সাদুল্লাপুরে ৭০, সুন্দরগঞ্জে ৫১০, পলাশবাড়ীতে ১৪০ ও গোবিন্দগঞ্জে ১৩৫টি সহ মোট এক হাজার ৫৯৭ পরিবারকে জমি ও ঘরের কবুলিয়ত, নামজারীর কাগজ হস্তান্তর করা হয়।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট: 



















