জাতীয় মৎস্য সপ্তাহ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শুরু হয়েছে। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৩ জুলাই) সাদুল্লাপুর উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম।
এসময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, কোষাধ্যক্ষ মোস্তাফিজার রহমান প্রমুখ।
সাদুল্লাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি গণমাধ্যম কর্মিদের উদ্দেশ্যে বলেন, ‘নিরাপদ মাছে ভরাবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে শনিবার ২৩ জুলাই থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে। এ উপলক্ষে উপজেলার সকল মৎস্য চাষি, মৎস্যজীবি, আড়ৎদার, মৎস্য ব্যবসায়ীসহ মৎস্য বিভাগের সাথে জড়িতে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















