বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যালয়ের ভুয়া কমিটি গঠনের প্রতিবাদে সমাবেশ 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কান্তনগর বিনয় ভূষণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভূয়া ম্যানিজেং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে অভিভাবক ও এলাকাবাসী।

রোববার (২৪ জুলাই) দুপুরে ওই বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক খলিলুর রহমান বাদশা।

আশাদুজ্জামান খন্দকার তুহিনের আহবানে সমাবেশে বক্তব্য দেন, রওশন আলম মন্ডল, নাছিরুল ইসলাম মন্ডল রানা, আব্দুর রহিম মন্ডল, খয়বার হোসেন সরকার, ছামছুল আলম, রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তরা বলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবু হোসেন মন্ডল তার সীমাহীন অনিয়ম-দূর্ণীতি ধামাচাপা দেওয়ার জন্য একটি ভূয়া ম্যানেজিং কমিটি গঠন করেছে। নির্বাচনী তফসিল গোপন করাসহ কোন ধরনের প্রচারণা না করে গোপনে এই কমিটি গঠন করা হয়েছে। যা একদম বিধিবহির্ভুত। অবিলম্বে এই ভূয়া কমিটি বাতিলসহ নতুন তফসিল পাবলিশ করে  কমিটি গঠনের দাবি জানানো হয়।

প্রকাশের সময়: ০৬:০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২