বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী

‘নিরাপদ মাছে ভরাবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন শুরু হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে। এর পর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিশ শাফি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম মাসুদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রশিদ আজিম, সাদুল্যাপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, মৎস্য চাষী কামরুল ইসলাম ও রেজাউল করিম প্রমুখ।

এই আলোচনার পর উপজেলার সেরা তিন জন মৎস্য চাষীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এর পর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী

প্রকাশের সময়: ০৬:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২