দুর্নীতিবাজ, চরিত্রহীণ ,লম্পট আখ্যা দিয়ে সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ ও শিক্ষক বাবুল কুমার পালের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২৪ জুলাই) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা উপজেলা চত্ত¡র হয়ে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভ ও মানববন্ধন করে। এ সময় সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ দুর্নীতিবাজ, চরিত্রহীন। তিনি একজন শিক্ষক হয়ে কি করে মেয়ের সমতুল্য এক শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা চরিত্রহীন শিক্ষক হঠাও, পাইলট বাঁচাও, বিচার চাই, বিচার চাই, চরিত্রহীন শিক্ষকের বিচার চাই, বলে বিভিন্ন ¯েøাগান দেয়। তারা বলে, আমরা এর আগেও আন্দোলন করেছিলাম। কিন্তু উপজেলা প্রশাসন আমাদেরকে তদন্ত করে বিচারের আশ^াস দিলেও আজও এর কোন বিচার পেলাম না। শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে এই চরিত্রহীন লম্পট প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ ও বাবুল চন্দ্র সাহার অপসারণ চাই। দ্রæত এই শিক্ষকের অপসারণ করা না হলে আমরা আন্দোলন অব্যাহত রাখবো। এ ঘটনায় এলাকার সুধিমহল, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকেরা অবিলম্বে এর সুষ্ঠ বিচার দাবি করেন।
এ ব্যাপাারে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ এ বিষয়ে কিছু বলতে নারাজ। তিনি বলেন, যা বলার প্রশাসনকে বলবো।
অপর অভিযুক্ত শিক্ষক বাবুল কুমার পাল একইভাবে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে ইচ্ছুক নয় ।
এ বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন বলেন, আমি যেহেতু নতুন এসেছি। আমার উর্ধ্বতন স্যারদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিব
মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা) 



















