দিনাজপুরের চিরিরবন্দরে স্কাউটিং বিষয়ক এক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউটস’র আয়োজনে ৪৮২ ও ৪৮৩তম দিনব্যাপি ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস’র সভাপতি আয়েশা সিদ্দীকা।
উপজেলা স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক মাহতাবউদ্দিন সরকারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক অফিসার ও বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ট্রেজারার মো. মনজুরুল হক, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, দিনাজপুর অঞ্চলের ডিআরসি (ট্রেনিং) মাহবুবুর রহমান প্রামাণিক, দিনাজপুর অঞ্চলের সম্পাদক মো. আবু সাঈদ, দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক ও কোর্স লিডার মো. আব্দুর রশিদ, উপজেলা স্কাউটস সম্পাদক লুৎফর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্কাউটস’র সহকারি কমিশনার ও সাংবাদিক মোরশেদ উল আলম।
এসময় উপজেলা স্কাউটস’র কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন কোর্সে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 









