শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোচ চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

বিরামপুরে রবিবার (২৪ জুলাই) সকালে নৈশ্য কোচ চাপায় মোটর সাইকেল চালক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আসাদ নামের নৈশ্যকোচ বিরামপুর অতিক্রম করে ফুলবাড়ির দিকে যাচ্ছিল। উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের কাছে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক নজরুল ইসলাম (৪২) নিহত হন। তিনি পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার সুজাপুর গ্রামের মৃত: জাহের উদ্দিনের ছেলে এবং গ্রামীণ ব্যাংক বিরামপুরের দিওড় শাখার কেন্দ্র ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

প্রকল্পনির্ভর উন্নয়নকর্মীদের অনিশ্চিত জীবন ও অবহেলিত কর্মসংস্থান

কোচ চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

প্রকাশের সময়: ০৭:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২