বিরামপুর উপজেলায় বিদ্যুতের ব্যবহার কমানোর জন্য সর্বস্তরের ব্যক্তিবর্গদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন ইউএনও পরিমল কুমার সরকার। সোমবার (২৫ জুলাই) বিরামপুরে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা প্রতিপালন মূলক সভায় সকলের বক্তব্যে উঠে আসে নানা ধরনের দিক নির্দেশনা মুলক বক্তব্য। সভায় বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় দোকানপাট বন্ধসহ সরকারি নির্দেশনা প্রতিপালনের আহবান জানানো হয়।
উপজেলা অডিটরিয়ামে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাছ আলী, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম খুরশিদ আলম, থানার ওসি সুমন কুমার মহন্ত, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার, উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহসীন আলী রাজু, অটোচার্জার মালিক সমিতির সভাপতি শিবেশ কুণ্ডু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান, সাংবাদিক হাফিজ উদ্দির সরকার প্রমূখ
এবিএম মুছা, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 



















