জাতীয় মৎস্য উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২, (২৩ -২৯ জুলাই) উদযাপন উপলক্ষে র্যালী শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করেন, সেই সাথে পোনা মাছ অবমুক্ত করেন।
জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাজান সিরাজ (অপু)।
উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী থানা তদন্ত কর্মকর্তা মোঃ ফিরোজ আলম, উপস্থিত ছিলেন কাশিয়ানী কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু ও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের ন্যায় মাছ চাষীদের পক্ষে কার্যক্রম করার জন্য ব্যাপক কর্মসূচি নিয়েছেন তারই ধারাবাহিকতা অনুযায়ী কাশিয়ানী উপজেলায় মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ অপুর সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় কাশিয়ানী উপজেলা মাছ চাষীদের ভিতরে পুরস্কার বিতরণ করেন পুরস্কার বিজয়ী হয়েছেন কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মিল্টন মিয়া পুরস্কার বিজয়ী প্রাপ্ত হয়েছেন রাতৈল ইউনিয়নের মোঃ হাবিবুর রহমান ও মহেশপুর ইউনিয়নের কাজল আহমেদ।
লিটন শিকদার, উপজেলা করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট (গোপালগঞ্জ) কাশিয়ানী 



















