বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝোঁপে পরিত্যাক্ত স্কুলব্যাগ, ভেতরে গাঁজা

নিভৃত গ্রামাঞ্চলের ঝোঁপে পরিত্যাক্ত অবস্থায় ছিল একটি স্কুল ব্যাগ। সেটি দেখে মানুষের মাঝে সন্দেহের সৃষ্টি হয়।  একপর্যায়ে উৎসুক জনতার ভিড় জমে। এরপর খবর পায় পুলিশ। তারা এসে ব্যাগটিতে উদ্ধার করে পান ৭০০ গ্রাম গাঁজা।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর গ্রামের একটি ঝোঁপে ওই ব্যাগটি পরিত্যাক্তভাবে দেখতে পায় এলাকাবাসী।

এরপর সেটির ছবি-ভিডিও স্থানীয় ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে দিনভর শুরু হয় তোলপার। উৎসুক মানুষের মাঝে নানা জল্পপনা-কল্পনার ডানা বাঁধতে থাকে। এরই মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের দল। তারাও নানা সতর্কতা অবলম্বন করে উদ্ধার করে স্কুলব্যাগটি। আর এই ব্যাগ খুলে পাওয়া যায় ৭০০ গ্রাম গাঁজা।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর উপ পুলিশ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, সংগীয় ফোর্সসহ ঘটনাস্হলে গিয়ে জনসম্মুখে ব্যাগটি খুলে তল্লাশী করা হয়। এসময় ব্যাগের ভেতর পুরাতন কিছু জামা-কাপড়ের মধ্যে পলিথিনে মোড়ানে অবস্হায় ৭০০ গ্রাম শুকনা গাঁজা পাওয়া যায়। কে বা কারা গাঁজার ব্যাগটি ফেলে রেখেছে সেটি অনুসন্ধান চলছে।

প্রকাশের সময়: ০৭:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২