বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৭২ সালের ২০ফেব্রুয়ারিতে ভূমিহীন-গৃহহীন, অসহায়, ছিন্নমূল ,মানুষের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়।
তারই ধারাবাহিকতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের ন্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় কাশিয়ানী ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কাশিয়ানী উপজেলা অসহায় ছিন্নমূল পরিবারকে ১০০ টি ঘর উপহার দিলেন।
ছিন্নমূল পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর (হিল্টু)।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। এবং অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন কাশিয়ানী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেন মিয়া।
উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন মোল্লা, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোঃ জাহাঙ্গীর আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সওগেতুল আলম, কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহাজান সিরাজ( অপু), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর,এম ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী প্রকৌশলী পিআইও অফিস কাশিয়ানী মোহাম্মদ তৌফিকুর রহমান বিপ্লব, উপজেলা তহশিলদার অধীর মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলার বিভিন্ন আশ্রায়ন প্রকল্পের ছিন্নমূল অসহায় পরিবারবৃন্দ।
লিটন শিকদার, উপজেলা করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট (গোপালগঞ্জ) কাশিয়ানী 



















