গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক বসতবাড়ির গ্যাস সিলিন্ডারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই আগুনের তান্ডপে দাদা ও নাতি অগ্নিদগ্ধ হয়েছেন।
বুধবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই সময় আহম্মেদ বিএসসির বাড়ির গ্যাস সিলিন্ডারে হঠাৎ আগুন ধরে। এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় আহম্মেদ বিএসসি (৬৫) ও তার নাতি মোস্তাকিম মিয়া (৬) এর শরীরের বেশ কিছু অংশ পুড়ে দগ্ধ হয়।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহাদৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই ঘটনায় পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আহত দাদা-নাতিকে উদ্ধার করে রংপুর ইসলামিয়া হাসপাতালে ভর্তি করে স্বজনরা।
আমিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















