বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউন্সিলরকে ফাঁসাতে ধর্ষণ মামলা, প্রতিবাদে মানববন্ধন  

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ধর্ষণের নাটক সাজিয়ে পৌরসভার তিনবারের কাউন্সিলর মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে সুন্দরগঞ্জ পৌরসভার প্রধান ফটকের সামনে পৌর পরিষ‍দ ও কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এ্যাসোসিয়শনের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাবিবুর রহমান পৌরসভার ৮নং ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর ও কলেজ পাড়া মহল্লার মৃত শরিফ উদ্দিনের ছেলে।

এ মানববন্ধনে বক্তব্য দেন, পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, পৌর কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব, মাহবুবর রহমান, শাহিন প্রামানিক, মাজেদুর রহমান প্রামাণিক রুনু, লাবলু মিয়া, কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এ‍্যাসোসিয়শনের সভাপতি মো. মোখলেছুর রহমান, পৌর প্রকৌশলী শহিদুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, হাবিবুর রহমান একজন সফল কাউন্সিলর। তিনি ক্লিন ইমেজের জনপ্রিয় ব্যক্তি। তার জনপ্রিয়তায় পর পর তিনবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। তাকে হেয়প্রতিপন্ন করতে ধর্ষণের মিথ্যা নাটক সাজিয়ে পরিকল্পিতভাবে মিথ‍্যা মামলা করা হয়েছে। যে তারিখ উল্লেখ করে মামলাটি করা হয়েছে সে তারিখে পৌর ভবনে সরকার কর্তৃক ভিজিএফ চাউল বিতরণে ওই কাউন্সিলর পৌরভবণে উপস্থিত ছিলেন। তাই এ মিথ‍্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, গত ২৫ জুলাই মোছা. আলেয়া বেগম নামের এক নারী সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ এনে পৌর কাউন্সিলর হাবিবুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে ধর্ষণের একটি মামলা দায়ের করেন।

প্রকাশের সময়: ০৪:৪১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২