বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়িতে প্রবেশ করে লুটপাটের অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবিতে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে ঘরের টিন, আসবাবপত্রসহ অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শক্রবার বিকেলে উপজেলার বীরনগর পুটারবিল গ্রামে। এ ব্যাপারে ঐদিন রাতে ভুক্তভুগি পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

লিখিত অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বীরনগন পুটারবিল গ্রামের মৃত সেকেন্দার আলীর বিধবা স্ত্রী আফরোজা বেগমের বাড়ীতে এর সতীনের মেয়ে আয়েশা ছিদ্দিকা গত ২৯ জুলাই শক্রবার বিকেলে জোড়পূর্বক বাড়ীতে প্রবেশ করে ঘরের ছাউনির টিন, আসবাবপত্র ও বাক্সে রাখা নগদ ১লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন বাধা দিলে আয়েশা ছিদ্দিকা অকথ্য ভাষায় গালিগালাজ ও ভুক্তভোগিকে মারপিট করে প্রাণনাশের হুমকি দেন।

এ ব্যাপারে আয়েশা ছিদ্দিকা বলেন, আমি কোন জিনিস জোর করে নিয়ে আসিনি।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জাগো২৪.নেট-কে বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জনপ্রিয়

বাড়িতে প্রবেশ করে লুটপাটের অভিযোগ

প্রকাশের সময়: ০২:১৭:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২