জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিযনের চকশেমসের এলাকায় বজ্রপাতে রবিউল ইসলাম(২২) নামে এক পাওয়ার টিলার চালকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার সময় চকশেমসের মাঠে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ঐ গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য কাওছার হোসেন জানান, শনিবার সন্ধ্যার সময় রবিউল মাঠে নিজের পাওয়ার টিলার দিয়ে অন্যের জমি চাষ করছিল। মসুলধারে বৃষ্টিপাত শুরু হলে এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাঁচবিবি (জয়পুরহাট) 



















