বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

জামালপুরের সরিষাবাড়ীতে যাত্রীবাহি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৮টার দিকে সরিষাবাড়ী পৌর এলাকার বাউসী পপুলার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কামারাবাদ ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাইদুল ইসলাম (২২) ও খোকন মিয়ার ছেলে আকাশ মিয়া (১৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা ।

স্থানীয়রা জানান, চাচা সাইদুল ইসলাম ও ভাতিজা আকাশ মিয়া সকালে মোটরসাইকেল যোগে পৌর শহরের বাউসী যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে বাউসী পপুলার সেতুর দক্ষিণ পাশে ঢাকাগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই চাচা-ভাতিজার মৃত্যু হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুহাম্মদ ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এবিষয়ে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রকাশের সময়: ০৭:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১