হীনমন্যতার কারনে মাতৃ সেবা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের স্টাফদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। বুধবার ১১ টায় স্থানীয় রবিন ও রিমন হাসপাতালে প্রবেশ করে অতর্কিতভাবে হামলা করেছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, নারায়ণগঞ্জ, খানপুর, বার একাডেমি স্কুলের সামনে দীর্ঘ ১৯ বছর যাবত মাতৃ সেবা জেনারেল হাসপাতাল নামক প্রতিষ্ঠানটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এই প্রতিষ্ঠানের সাথেই গড়ে উঠেছে ইমন ডায়াগনস্টিক সেন্টার নামক প্রতিষ্ঠানটি। মাতৃ সেবা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মান ভালো হওয়ায় রোগীদের আস্থার প্রতীক হিসেবে কাজ করছেন মাতৃ সেবা। মাতৃ সেবায় রোগীদের উপস্থিতি ব্যহত করতে হীনমন্যতার কারনে ইমন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রবিন তার লোকজন নিয়ে ওই প্রতিষ্ঠানে প্রবেশ করে ওয়ার্ডবয় আতিকুর (১৯) সানজিদা (১৯) ওয়ার্ডবয় জিহাদ (১৮) আয়া তাছলিমা (৪০) স্টাফদের উপর অতর্কিত হামলা করে। তাদের বাঁচাতে এসে হাসপাতালে কর্মরত নার্স কলিকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
মারধর করে এক পর্যায়ে তলপেটে লাথি মেরে ফ্লোরে ফেলে দেয়। এসময় তাকে বাঁচাতে আসলে কর্মরত সকল স্টাফদের এলোপাতাড়ি লাথি চর থাপ্পড় মারতেই থাকে। ঘটনাস্থলে স্থানীয় লোকজন এসে সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করান সকল আহত স্টাফদের।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, রবিন ও তার লোকজন যেভাবে হাসপাতালে ডুকে নার্স ও বয়দের মারধর করলেন তা দেখে আমরা সবাই হতভম্ব হয়ে যাই । যেন এক মগের মুল্লুক চলছে।
বিষয়টি জানতে চাইলে প্রতিষ্ঠানের মালিক শংকর কুমার সেন বলেন মাতৃ সেবা স্বনামধন্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মান অক্ষুন্ন করতেই তারা হীনমন্যতার কারনে এমনটি করছেন। আমি থানায় অভিযোগ করেছি।
এবিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিসুর রহমান বলেন, এই বিষয়টি তদন্ত পক্রিয়া চলছে। অপরাধী যেই হউক তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।
রাকিবুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, রূপগঞ্জ (নারয়ণগঞ্জ) 



















