গাইবান্ধা সদর উপজেলা ঘর সরাতে গিয়ে রনজু মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বোয়ালী ইউনিয়নের জোরগৌড় সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রনজু মিয়া পিয়ারাপুর (বড়বাড়ী) গ্রামের আফছার আলীর ছেলে।
জানা যায়, জোরগৌড় সরকারপাড়া এলাকার রেল লাইনের পাশে থাকা ভেঙে দেওয়া ফারুক মিয়া নামের এক ব্যক্তির ঘর সরানোর জন্য রনজু মিয়া আসে। এছাড়া আরও কয়েকজন ফাঁকা মাঠ দিয়ে ঘরটি নিয়ে যাওয়ার সময় সেখানে থাকা বিদ্যুতের খোলা তারে ঘরটি লাগলে তারটি ছিড়ে যায়। এসময় ঘরটির টিন ধরে থাকা তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়া হলে রনজু মিয়াকে মৃত ঘোষণা করে। আহত ভুট্রু মিয়াকে হাসপাতালে ভর্তি ও ফারুক মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।
বোয়ালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। ঘটনাটি খুবই দুঃখজনক।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















