ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের গায়েবী যানাজা নামাজ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ আগস্ট) দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রথমে গায়েবানা যানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাজালাল সরকার খোকনসহ বিভিন্ন উপজেলার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ভোলায় বিক্ষোভ সমাবেশে পুলিশ গুলি বর্ষণ করে। এতে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল রহিম নিহত হন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাত জানাচ্ছি। বিদ্যুতের লোডশেডিংসহ জনদুর্ভোগের বিষয়ে একটা সমাবেশের ওপর পুলিশ গুলি করে হত্যা করেছে। এটা একটা বড় ঘটনা। এরকম হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















