গাইবান্ধার সদর উপজেলা শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু সৃজনশীল অন্বেষণ প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠদের পুরস্কার দেওয়া হয়।
সোমবার (১ আগস্ট) সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম।
এসময় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাঈদ হাসান, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিকুর রহমান, সিদ্দিকীয়া মাদ্রাসার প্রিন্সিপাল আবু ইউসুফ, সরকারি বালিকা প্রধান শিক্ষক সুশান্ত কুমার প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় জাতীয় পুরস্কার বিতরণ আয়োজন করা হয়েছে। যাতে উদ্বুদ্ধ হয়ে আরও ভালো কিছু করবেন।
শেষে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী, ও শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১১ টি বিষয়ে ৯১ জনকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















