গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিদেশি মদসহ খাজা মিয়া (৪৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। ধৃত খাজা মিয়া উপজেলার ভাষারপাড়া গ্রামের মৃত নছর উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার (১ আগস্ট) ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার ভাষারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আবু বক্করের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর থেকে অবৈধ ৬ বোতল অফিসার্স চয়েস-ব্লু রিবেন্ড নামের বিদেশী মদসহ খাজা মিয়াকে আটক করা হয়।
মাহমুদ বশির আহমেদ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে ফুলছড়ি থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করার পর ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















