বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। এসময় ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে শাহীন মিয়া (১৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) উপজেলার পদুম শহর এলাকা থেকে ওই পরিমান গাঁজাসহ শাহীনকে আটক করা হয়। ধৃত শাহীন মিয়া কুড়িগ্রামের ফুলবাড়ী গ্রামের আব্দুল রহিম মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা ডিবি’র ওসি মোখলেছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় শাহীনের মোটরসাইকেলে ঝুলানো ব্যাগ তল্লাশী করে ১৬ কেজি গাঁজা জব্দ করাসহ তাকে আটক করা হয়।

জনপ্রিয়

১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রকাশের সময়: ০৭:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২