দিনাজপুরের খানসামা উপজেলায় বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে গিয়ে রেজোয়ান ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ২ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার আলোকঝাড়ি ইউপির ফরিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। মৃত শিশু রেজোয়ান ইসলাম (৫) উপজেলার আলোকঝাড়ি ইউপির ফরিদাবাদ এলাকার হবি কবিরাজের ছেলে।
স্থানীয়রা জানায়, মৃত শিশু রেজোয়ান ইসলাম বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়।
পরে পরিবারের লোকজন দেখতে পেলে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ডিপ্লোমা চিকিৎসক ডা. আব্দুস সালাম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খানসামা থানার ওসি (তদন্ত) মো. তাওহীদুল ইসলাম পুকুরে ডুবে শিশুটির মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















