বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরিয়া সারের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মিছিল-সমাবেশ

প্রতি কেজি ইউরিয়া সারে ৬টাকা বৃদ্ধি করার ঘোষণা করেছে সরকার। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি, গাইবান্ধার দারিয়াপুর অঞ্চল কমিটি।

গতকাল গাইবান্ধা সদর উপজেলা দারিয়াপুর বন্দরের চারমাথায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা সিপিবি’র সভাপতি কৃষক নেতা ছাদেকুল মাস্টার, দারিয়াপুর অঞ্চল কমিউনিস্ট পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন প্রমুখ।

বক্তারা বলেন, এমনিতেই দেশের মানুষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির যাতাকলে পিষ্ট হচ্ছে, সরকারের ভুলনীতির কারণে বিদ্যুৎ সংকট চরমে তার উপর এবার কৃষক মারার ঘোষণা দিল সরকার। তারা অবিলম্বে ইউরিয়া সারের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহবান জানান। পরে একটি মিছিল বন্দর প্রদক্ষিণ করে।

জনপ্রিয়

ইউরিয়া সারের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মিছিল-সমাবেশ

প্রকাশের সময়: ০৪:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২