গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাস তল্লাসী করে ২২ বোতল ফেনসিডল জব্দ করেছে পুলিশ। এসময় পুর্ন সরকার (৩৫) নামের মাদক কারবারিকে আটক করা হয়।
বুধবার (৩ আগস্ট) রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ীর দুবলাগাড়ী নামকস্থানে ফাইভ স্টার ক্লাসিক পরিবহন থেকে ওইসব ফেনসিডিলসহ পুর্ন সরকার আটক করা হয়েছে। তার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর কাশিপুর গ্রামে। এই গ্রামের মৃত শুরিন সরকারের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, গাইবান্ধা পুলিশ সুপার গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফাইভ স্টার ক্লাসিক পরিবহন তল্লাশী করে ২২ বোতল ফেনসিডিল জব্দ করাসহ মাদক কারবারি পুর্ন সরকারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান এই ওসি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















