বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষানবীশ আইনজীবির মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে আবুবক্কর ছিদ্দিক ওরফে সুমন (৪২) নামে এক শিক্ষানবীশ আইনজীবির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৮টায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আদিবাসীপাড়ার সামনে রাস্তার উপর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

থানা সুত্রে জানা গেছে, দিনাজপুর জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবি আবুবক্কর ছিদ্দিক ওরফে সুমনের (৪২) মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে মরদেহ করে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওই শিক্ষানবীশ আইনজীবি দিনাজপুর কোতয়ালী থানার ৪নং নিউটাউন এলাকার মৃত আতাউল মাওলা কাদেরীর ছেলে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষানবীশ আইনজীবির মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৬:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২