বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় বঙ্গবন্ধু ম্যুরালে প্রদীপ প্রজ্জ্বলন

আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মাস মুজিবুর রহমানকে হত্যা করায় মাসটি শোকাবহ আগষ্ট মাস হিসেবে আখ্যায়িত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ শহরের পৌর পার্কে বঙ্গবন্ধুর ম্যুরালে মোমবাতি জ্বালিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

বুধবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে  ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক সহ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম স্বপন এর নের্তৃত্বে প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেয় পৌর যুবলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল কবির রিগ্যান, পৌর ছাত্রলীগ সাবেক যুগ্ন আহবায়ক ফাহিম ইসলাম দ্বীপ ও আহসান খান সনদ, ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শাহ আরবার মাহির তরঙ্গ, তানজিম আহমেদ চৌধুরী সৌরভ সহ অনেকে।

অপরদিকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এর পিতা মরহুম মতিউর রহমান এর ৩য় মৃত্যু বাষির্কী উপলক্ষ্যে তার আত্নার শান্তি কামনায় শহরের তাজ সিদ্দিকী শপিং কমপ্লেক্স মার্কেটের ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক সহ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম স্বপন এর অফিস কক্ষে দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ইতিহাসের জঘন্যতম, নৃশংস হত্যাকাণ্ড ঘটে ১৯৭৫ সালের কালরাতে। এ দিন গোটা বাঙালি জাতিকে কলঙ্কিত করেছিল সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল কিছু বিপথগামী সদস্য। সেদিন রাতে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে ঘাতকের নির্মম বুলেট বিদ্ধ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বুক। দিনটি সরকারিভাবে শোকের মাস হিসেবে আখ্যায়িত হয়ে আসছে।

প্রকাশের সময়: ০৯:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২