গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ৪৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এই মাদকের সঙ্গে জড়িত সুফিয়া বেগম (৫০) নামের এক নারীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৪ আগস্ট) পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কের দুবলাগাড়ী নামকস্থানে আলম এন্টার প্রাইজ নামের বাসটি তল্লাশী করে সুফিয়া বেগমের হেফাজতে থাকার ৪৮ বোতল ফেনসিডিল জব্দ করাসহ তাকের আটক করা হয়।
ধৃত সুফিয়ার বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুরের জাসন মশালডাঙ্গী গ্রামে। সে এই গ্রামের মৃত আবুল কালামের স্ত্রী।
এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ সুফিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত করতে এমন অভিযান অব্যাহত থাববে বলে জানান ওসি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















