চলন্ত বাসে ডাকাতি ও দলবদ্ধভাবে ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে একটি বিক্ষোভ মিছিল গাইবান্ধা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর ১নং ট্রাফিক মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা, কলি রানী, মাহমুদা প্রমুখ।
বক্তাগন বলেন, গত মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে কুষ্টিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঈগল পরিবহনের বাসে যমুনা সেতুর পশ্চিমপাড়ে সুসংগঠিত একটি ডাকাত দল যাত্রী বেশে গাড়িতে উঠে যাত্রীদের জিম্মি করে তাদের টাকা পয়সা, মোবাইল ফোন সহ সাথে থাকা সব কিছু ছিনিয়ে নেয়। শেষে বাসে থাকা নারী যাত্রীদের ওপর পাশবিক নির্যাতন চালায় এবং ডাকাতদল এক যাত্রীকে ধর্ষণ করে। এভাবে সমাজের সর্বত্রই চলছে লুটপাটের সংস্কৃতি। কোথাও নিরাপত্তা নেই। অবিলম্বে সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিসহ নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা-মাদক-জুয়ার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















