গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুউ ভ্যানের যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (৬ আগস্ট) ভোরে উপজেলার গোবিন্দগঞ্জের নাকাইহাটে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধা গামী একটি নৈশকোচ গোবিন্দগঞ্জের নাকাইহাট এলাকায় পৌঁছালে অপর একটি ব্যাটারী চালিত ভ্যানে ধাক্কা দেয়। এসময় ভ্যানের দুই ঘটনাস্থালে নিহত হয়। আহত হন আরও দুইজন।
গোবিন্দগঞ্জের ফায়ার স্টেশনের ভারপ্রপ্ত কর্মকর্তা আরিফ মিয়া জানায়, খবর পেয়ে ঘটনা স্থালে দুটি মরদেহ উদ্ধার করা হয়। আহত দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায় নি। এ ঘটনায় পরেই ঘাতক বাসটি পালিয়ে যায়।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















