বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকের মাঠে বৈদ্যুতিক তার, প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক কৃষকের মাঠে পড়ে ছিল বিদ্যুতের তার। এ তারে জড়ে সাগর মিয়া (১১) নামের এক পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নোদাপুর গ্রামের এ ঘটনা ঘটে। সাগর মিয়া এই গ্রামের সাদা মিয়ার ছেলেও জামালপুর সোলাইমানিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত ছিল।

স্বজনরা জানিয়েছেন, শনিবার ভোর রাত থেকে প্রচন্ড বৃষ্টি ও বাতাসের কারণে তাদের বাড়ির পাশের এক জমিতে স্থাপিত সেচপাম্পের বৈদ্যুতিক তার মাটিতে পড়ে যায়। শিশু সাগর মিয়া তারটি ধরে সরাতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

তালুককানুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশের সময়: ০৫:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২