মঙ্গলবার(৯ আগষ্ট) দুপুরে পাবনার সাঁথিয়া পৌরসভাধীন শশোদিয়া গ্রামে অভিযান চালিয়ে নকল প্রসাধনী কাখানার সন্ধান পাওয়া গেছে।
এ সময় কারখানার মালিক কাবিল হোসেনকে ৬ মাসের কারাদন্ড প্রদান ও তার স্ত্রী ডলি খাতুনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি মো: মনিরুজ্জামান।
পরে কারখানার রক্ষিত নকল সকল প্রসাধনী জব্দ করে ধবংস করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম।
এসিল্যান্ড মো: মনিরুজ্জামান জানান,শশোদিয়া গ্রামের মৃত ঈব্রাহিম হোসেনের ছেলে কাবিল হোসেন দীর্ঘদিন ধরে দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী কোম্পানীর লেবেল ও লোগো ব্যবহার করে নকল প্রসাধনী প্রস্তুত ও বিক্রয় করে আসছিল।
মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা) 



















