সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় সাব্বির হোসেন (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে পলাশবাড়ীর মোহাম্মাদী মসজিদ সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কাঠাল লক্ষ্মীপুর (জীবনপুর)গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে সাব্বির হোসেন মোটরসাইকেল চালিয়ে সাদুল্লাপুর এলাকার নিজ বাড়ী থেকে পলাশবাড়ী শহরের দিকে আসছিলেন। এসময় ট্রাফিক পয়েন্টের ওইস্থানে পৌঁছালে অপর একটি মালবোঝাই ট্রাকের ধাক্কায় সাব্বির হোসেন গুরুতর আহত হয়। এসময় সাব্বিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সড়ক দূর্ঘটনায় সাব্বির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান মাসুদ।

জনপ্রিয়

বোর্ড সেরা চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল

পলাশাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশের সময়: ০৭:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১