বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেই সাবেক উপসচিব কারাগারে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১৩ বছর বয়সী প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতার সাবেক উপসচিব জয়নাল আবেদীন ওরফে লাল মিয়া সরদারের তিন রিমান্ডে ছিলেন। এই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে তিনদিনের রিমান্ডে শেষে তাকে গাইবান্ধা জেলা আমলি আদালতে নেওয়া হয়। পরে আদালতের বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, সোমবার (৮ আগস্ট) মামলার তদন্তকারী কর্মকর্তা ও সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে গাইবান্ধা জেলা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপন্দ্রে চন্দ্র দাস তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম রিমান্ড শেষে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনির জানান, গত সোমবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারার গ্রামের নিজ বাড়ি থেকে জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়।

আসামি জয়নাল উপজেলার পশ্চিম সোনারা গ্রামের মৃত জহির উদ্দিন সরদারের ছেলে। ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে অবসরে গেছেন বলে জানা গেছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনারায় ইউনিয়নের চন্দ্র গ্রামে বাড়ির পাশে জয়নাল আবেদীনের একটি মৎস্য খামার আছে। সেটি দেখাশুনার জন্য খামারের পূর্ব পাশে একটি ঘর নির্মাণ করা হয়। মাঝে মধ্যে সেখানে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটিকে নিয়ে ধর্ষণ করতো জয়নাল কিছুদিন ধরে মেয়েটির শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবার ও স্থানীয়দের সন্দেহ হয়। এরপর তারা মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যান।

গত ৭ আগস্ট আল্ট্রাসনোগ্রাম করা হলে রিপোর্টে মেয়েটি ২১ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। সেই মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জয়নালের তিন দিনের রিমান্ডে পায়। এই রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

জনপ্রিয়

সেই সাবেক উপসচিব কারাগারে

প্রকাশের সময়: ০৮:১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২