বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেল-সারের দাম বৃদ্ধির প্রতিবাদে পলাশবাড়ীতে বিক্ষোভ

জ্বালানি তেল ও সারের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, ঘনঘন লোডশেডিং এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি পলাশবাড়ী উপজেলা কমিটি।

গতকাল বিকেলে ৫টায় ঢোলভাঙা বাজারে কমিউনিস্ট পার্টি, পলাশবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আদিল নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মুরাদ জামান রব্বানী, সিপিবি, সাদুল্যাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বর্মন। পলাশবাড়ী উপজেলার ক্ষেতমজুর সমিতির সভাপতি জনাব রমজান আলী রাজা, ছাত্র ইউনিয়ন, গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, এমনিতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠেছে তার উপর সম্পূর্ণ অযৌক্তিকভাবে জ্বালানী তেল ও ইউরিয়া সারের দাম বাড়ানো হয়েছে। ফলে জিনিসপত্রের দাম আবারও বাড়বে। এর মধ্যে সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা করছে। বিশ্ববাজারে যখন জ্বালানী তেলের দাম কমেছে তখন সরকার আমাদের দেশে রেকর্ড মূল্যবৃদ্ধি করলো। তারা অবিলম্বে গণবিরোধী এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং সেই সাথে গণবিরোধী-ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহবান জানান।

জনপ্রিয়

তেল-সারের দাম বৃদ্ধির প্রতিবাদে পলাশবাড়ীতে বিক্ষোভ

প্রকাশের সময়: ০৬:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২