বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জ পৌরসভায় স্মার্ট কার্ড বিতরণ

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে প্রথম আনুষ্ঠানিক ভাবে পীরগঞ্জ পৌরসভায় স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি)  স্থানীয় কছিমন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে দুপুর ২.০০ ঘটিকায় স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম। উপজেলা নির্বাচন অফিসার ইমদাদুল হক জানান- ০১-০১-২০০২ সালের জন্ম তারিখ অনুযায়ী ২০১৯ সালে যে সমস্ত ভোটারগণ ভোটার নিবন্ধন বা ছবি তুলেছেন তাদেরকেই এই কার্ড দেওয়া হচ্ছে। পৌরসভায় নতুন ৯টি ওয়ার্ডে ৯০৬ জন নারী-পুরুষের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে। এসময় আরও উপস্থিতি ছিলেন- অসি তদন্ত মাহবুবার রহমান, কছিমন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম মান্নু, সাংবাদিক কামরুল হাসান জুয়েল, শাহ্ মো: সাদা মিয়া, বকতিয়ার রহমান প্রমুখ।

পীরগঞ্জ পৌরসভায় স্মার্ট কার্ড বিতরণ

প্রকাশের সময়: ১০:২৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১