শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায়বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দিনাজপুরের খানসামা উপজেলায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নের আওতায় উপজেলার ছয় ইউনিয়নের ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমের আওতায় বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান মো. সফিউল আযম চৌধুরী লায়ন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

খানসামায়বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশের সময়: ০৯:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২