বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ভূমিহীন-গৃহহীন ২৭২ পরিবার পেল ঘর

“আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে অনুসরণ করে মুজিববর্ষ উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন ২৭২ পরিবারের মাঝে বারান্দাসহ দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর ও দুই শতক করে জমির দলিল হস্তান্তর করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের-এর মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করা শেষে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম  হলরুমে উপজেলার সুবিধা ভোগীদের নিকট দলিল হস্তান্তর করা হয়। এর মধ্যে উপজেলার  বামনডাঙ্গা ইউনিয়নে ৭৩ পরিবার, সোরারায় ৯, সর্বানন্দ ৩৬, শান্তিরাম ৪২, রামজীবন ৫৭, ধোপাডাঙ্গা ১৮, কঞ্চিবাড়ী ২৭, শ্রীপুর ৬ ও সুন্দরগঞ্জ পৌরসভায় ৪ পরিবার। ২৭২ টি গৃহ নির্মাণের জন্য ৪ কোটি ৭৬ লাখ টাকা ও প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় করা হয় পরিবহন খরচসহ ১ লাখ ৭৫ হাজার টাকা। দলিল হস্তান্তর উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ- আল -মারুফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা প্রকৌশলী আবুল মনছুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল,  ইউপি চেয়ারম্যান নজমুল হুদা,এসআই সেলিম রেজা প্রমূখ। শেষে অতিথিবৃন্দ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিলসহ অন্যান্য নথিপত্র হস্তান্তর করেন।

প্রকাশের সময়: ০৮:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১