শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেলান নদের রাবারড্যামে বদলাবে ১২ গ্রামের কৃষি

বেলান নদীটি দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে। আর এ বেলান নদীতেই নির্মিত হচ্ছে রাবারড্যাম। এটি নির্মাণ করা হলে এই অঞ্চলের এক হাজার হেক্টর জমি সেচের আওতায় আসবে। নদীর বাম ও ডান তীরে হেডার ট্যাংকসহ বারিড পাইপ নেটওয়ার্ক নির্মাণের কারণে সেচ সুবিধা পাবেন রাবারড্যামের ভাটির দিকের কৃষকেরাও। রাবারড্যামের নির্মাণকাজ শুরু হওয়ায় মানুষের মাঝে এখন বইছে আনন্দের বন্যা। চলমান ৩৫০ মিটার দৈর্ঘ্য রাবারড্যামের নির্মাণ কাজের গতি অব্যাহত থাকলে আগামী ২০২৩ সালের ৩১ ডিসেম্বর এর নির্মাণকাজ শেষ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা গেছে, বেলান নদে রাবারড্যাম নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ভেকু মেশিন দিয়ে নদীর তলদেশের মাটি কেটে সমান্তরাল করছেন। সেই সঙ্গে অন্যান্য কাজও অব্যাহত রয়েছে।

সূত্রমতে, বেলান নদের দৈর্ঘ্য ২০ কিলোমিটার এবং গড় প্রস্থ ৩৫ মিটার। নদীটি নীলফামারী জেলা থেকে উৎপত্তি হয়ে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট ও কাচিনিয়াবাজার হয়ে চিরিরবন্দরের ভূষিরবন্দরে আত্রাই নদীর সাথে মিলিত হয়েছে। নীলফামারী সদরের গোড়গ্রাম ও খানসামার ভেড়ভেড়ি ইউনিয়নের বিল অঞ্চলের পানিই এ নদীর প্রধান পানি উৎস। বিগত ষাটের দশকে শুষ্ক মৌসুমেও এ নদীতে পানির ¯্রােত থাকত। ফলে কৃষকেরা চাষাবাদ করতে পারতেন। আবার জেলেসহ অনেকেই সারাবছর এ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু নদীটি দীর্ঘদিন খনন না করায় পলি পড়ে প্রায় ভরাট হয়ে গেছে। ফলে শুষ্ক মৌসুমে নদীটি পানি শুন্য হয়ে পড়ে। বিপাকে পড়েন কৃষকরা। অধিকাংশ জমি অনাবাদি পড়ে থাকে। এই অঞ্চলের অর্থনৈতিক দিক বিবেচনায় বেলান নদে রাবারড্যাম নির্মাণ প্রকল্প নেয়া হয়।

কাচিনিয়া এলাকার দিলীপ চন্দ্র রায় জানান, শুষ্ক মৌসুমে নদীতে পানি থাকে না। মাছ পান না মৎস্যজীবীরা। আবার নলকূপ থেকে সেচ দিতে অধিক খরচ হয় কৃষকের। তবে এ রাবারড্যামের মাধ্যমে পানি সংরক্ষণ করা হলে শুষ্ক মৌসুমে কৃষক ও জেলেদের মুখে হাসি ফুটবে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় বেলান নদে ওই রাবারড্যাম নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পের অধীনে ৩৫ মিটার দৈর্ঘ্যের রাবারড্যামসহ পাম্প হাউস, অ্যাপ্রোচ রোড, বেলান নদের বাম ও ডান তীরে হেডার ট্যাংকসহ বারিড পাইপ নেটওয়ার্ক-১ নেটওয়ার্ক-২ নির্মাণ, পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অফিস ঘর করা হবে। এছাড়াও ১৪ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে ৮ কিলোমিটার বেলান খাল, ১ হাজার ৪৯০ মিটার মরা নদী ও ৭২৫ মিটার শাখা খাল খনন করা হবে। সূত্রটি আরো জানায়, দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত¡াবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান এমআরআই-আরএটি (জেভি) নির্মাণ কাজ করছে। গত ২৪ অক্টোবর থেকে নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ২০২৩ সালের ৩১ ডিসেম্বর নির্মাণকাজ শেষ হবে।

এদিকে, রাবারড্যামের মাধ্যমে বেলান নদীর পানি সংরক্ষণ করে সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহারের জন্য কাচিনিয়াবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলামকে সভাপতি করে ৬১৭ সদস্যের বেলান খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড নামে একটি সংগঠন করা হয়েছে।

ভাবকী ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিন বলেন, এতে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন নিশ্চিত হবে। তবে কাচিনিয়াবাজার বেলান খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড প্রকল্পের সুবিধাভোগী অনেক কৃষক ও মৎস্যজীবিদের সদস্য করা হয়নি বলে অভিযোগ করেন।

উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান বলেন, ‘রাবারড্যাম নির্মাণ হলে অত্রাঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্ব^ী হবে। এছাড়া রাবারড্যামের ওপর সেতু নির্মাণের ফলে নদীর উভয় তীরের বর্ষাকালে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে। নির্দিষ্ট সময়ে প্রকল্পটির কাজ শেষ হবে বলে আশা করছি।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

বেলান নদের রাবারড্যামে বদলাবে ১২ গ্রামের কৃষি

প্রকাশের সময়: ০৬:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২