গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অটোরিকশার ধাক্কায় রাদিয়া আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার উদাখালী ইউনিয়নের বোচার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাদিয়া আক্তার জামালপুর জেলার সানন্দাবাড়ি এলাকার আবু সাঈদ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, রিয়াদ আক্তার তার বাবা-মার সঙ্গে বোচার বাজার এলাকায় নানার বাড়িতে মামার বিয়ে খাওয়ার জন্য আসে। সকালে বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় পেছন থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এসময় সে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
উদাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) ১নং ওয়ার্ড সদস্য মকবুল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















