মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে পিকআপ- মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দিনাজপুরের হিলিতে সাদা পিক-আপ ভ্যান আর মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
নিহত দুই ব্যক্তি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মকছেদপুর বানিয়াল পাড়ার মৃত জামাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫০) ও একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে সাখাওয়াত হোসেন (২৪)।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুর পোনে ২ টায় হিলি বোয়াদাড়ের নওনা পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন, হাকিমপুর থানা ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, সোমবার দুপুর হিলি থেকে মোটরসাইকেল যোগে বদরগঞ্জে যাওয়ার সময় বোয়ালদাড়ের নওনা পাড়া নামক স্থানে  অপর দিক থেকে আসা সাদা পিক-আপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ লাগে। এসময় ঘটনা স্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। পরে লাশ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
জনপ্রিয়

হিলিতে পিকআপ- মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময়: ০৫:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১