শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে পরিত্যক্ত বাঁধ কেটে নতুন বাঁধ ভরাটের দাবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আবাদযোগ্য ফসলি জমি খনন না করে পরিত্যক্ত পুরাতন বাঁধ কেটে নতুন বাঁধ ভরাটের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর ও উত্তর সীচা এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, ভুক্তভোগী এলাকাবাসীর মধ্যে ফয়জার রহমান, আব্দুল আজিজ, মাওলানা নুরুজ্জামান নোমানী, এমএ মাসুদ রানা, মরিয়ম বেগম প্রমূখ।

মানববন্ধনে বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত বাঁধের খাদের শত শত বিঘা জমি তিন ফসলীতে রুপান্তরসহ চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন এ এলাকার মানুষ। সেই ফসলী জমি থেকে একটি মহল মাটি কেটে নতুন বাঁধ নির্মাণসহ মাটি অন্যত্র বিক্রি করছে। অথচ পরিত্যক্ত বাঁধের মাটি দিয়ে নতুন বাঁধ ভরাট করা যায়। এতে অসংখ্য মানুষ চাষাবাদ করে জীবিকা নির্বাহের পথ বন্ধ হতো না। তাই বক্তারা পরিত্যক্ত বাঁধ কেটে নতুন বাঁধ ভরাটের দাবি জানান।

জনপ্রিয়

নন্দীগ্রামে স্বচ্ছতার সহিত কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

সুন্দরগঞ্জে পরিত্যক্ত বাঁধ কেটে নতুন বাঁধ ভরাটের দাবি

প্রকাশের সময়: ০২:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩