শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে নিখোঁজ ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পর কনক মিয়া (১৯) নামের এক ইজিবাইকচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার সাপমারা ইউনিয়নে রংপুর চিনিকলের বাণিজ্যিক খামারের একটি পুকুর থেকে এ মৃতদেহটি উদ্ধার করা  হয়। কনক মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফুলমিয়ার ছেলে।

মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, কনক মিয়া গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেন নি। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শনিবার রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের কাটা এলাকার সিংড়ারদীঘি নামক পুকুরের পানিতে তার হাত-পা বাধা মৃতদেহ দেখতে পান
এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

নন্দীগ্রামে স্বচ্ছতার সহিত কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

গোবিন্দগঞ্জে নিখোঁজ ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৬:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩