‘পাশে আছি সবসময় শীর্তাতদের মাঝে’ স্লোগানে দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে দিনাজপুুর জেলা পুলিশের আয়োজনে এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদের সার্বিক ব্যবস্থাপনায় দুঃস্থ, অসহায় ও গরীব শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার রানীরবন্দরের গ্রামীণ টাওয়ার চত্বরে এবং সাঁইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ি গ্রামে ৫ শতাধিক নারী-পুরুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম সরকার, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান মোছা. লায়লা বানু এবং অন্যান্যের মধ্যে নশরতপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাব, সাঁইতাড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার রায়, সাবেক জেলা পরিষদের সদস্য আবু হান্নান মো. সাদেক ছোটন, নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মজিদ শাহ্, রানীরবন্দর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ণের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গ্রামীণ টাওয়ারের সত্ত্বাধিকারী মো. রবিউল ইসলাম, থানা পুলিশের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















