শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খননকৃত কুপের ভেতর আটকা পড়ে শ্রমিক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে  কুপ খননের সময়  শাহারুল ইসলাম (১৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন । মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের তরফমনু গ্রামে এ ঘটনা ঘটে। শাহারুল কাইয়াগঞ্জ এলাকার  আজিজুল ইসলামের ছেলে।

এসময় গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল অভিযান পরিচালনা করে প্রায় ২ ঘন্টা পর ময়লা পানি ও কাঁদা মাটির  মধ্যে আটকা পড়া অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করে ।

স্থানীয়রা জানান, শাহারুল একই গ্রামের সিপনের বাড়িতে কুপ খননের কাজ  করছিলেন। এসময় পুরাতন কুপের পাশে নতুন একটি কুপ খননকালে সেখানে মাটি ও ময়লা পানিতে আটকা পড়ে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, খবর পেয়ে উদ্ধার তৎপড়তা চালানো হয়। এরই একপর্যায়ে প্রায় ২ ঘন্টা পর কুপের ভেতর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

খননকৃত কুপের ভেতর আটকা পড়ে শ্রমিক নিহত

প্রকাশের সময়: ০৭:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩